ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তাপমাত্রা কমতে পারে ১-৩ ডিগ্রি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 13 November, 2021, 2:57 PM

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তাপমাত্রা কমতে পারে ১-৩ ডিগ্রি

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তাপমাত্রা কমতে পারে ১-৩ ডিগ্রি

কুয়াশার সকাল আর ঘাসের ওপর ছড়িয়ে পড়া শিশিরবিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এরই মধ্যে বৃষ্টি ঝরাচ্ছে প্রকৃতি। আজ শনিবার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সকাল সাড়ে ১০টা পর্যন্ত থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। বর্ষণে তেমন কোনো তেজ না থাকলেও রয়েছে হিমহিম ভাব।

বৃষ্টি, বৈরি আবহাওয়ার মধ্যে আজ শনিবার (১৩ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা (১৩ দশমিক ৪ ডিগ্রি সে.) রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ জানিয়েছেন, উত্তর তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থারত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় রবিবার (১৪ নভেম্বর) রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে। ঢাকায় উত্তর উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৫-১০ কি.মি.।

এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আর ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি ১৫ নভেম্বর নিম্নচাপে পরিণত হতে পারে মধ্য বঙ্গোপসাগরে। এটি আগামী ৩ থেকে ৫ দিনে ঘূর্ণিঝড়ে রুপ নেওয়ার সম্ভাবনা খু্ব বেশি। এক্ষেত্রে এর নাম হবে জোয়াদ, নামটি দিয়েছে সৌদি আবর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status