|
আজ আমি সারাদিন কাঁদব
নতুন সময় প্রতিবেদক
|
![]() আজ আমি সারাদিন কাঁদব শুক্রবার নিজের ইনস্টাগ্রামে এই পোস্ট দেওয়ার ঠিক আগেই যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের এক বিচারক ব্রিটনির উপর তার বাবা জেমির কর্তৃত্বের অবসান ঘটানোর আদেশ দেন। খবর ডেইলি মিরর। কৈশোরেই তারকা বনে যাওয়া ব্রিটনির দ্বিতীয় বিয়ে ভেঙে যাওয়ার পর একের পর এক কাণ্ডে তার মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থেকে ২০০৮ সালে আদালতের এক আদেশেই মেয়ের বিষয়ে সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার পেয়েছিলেন জেমি। তখন ব্রিটনির বয়স ছিল ২৬ বছর। নিজের দ্বিতীয় বিয়ে ভেঙে যাওয়ার পর আদালতের আদেশে বাবার ‘খবরদারিতে’ হাঁফিয়ে উঠেছিলেন ব্রিটনি। এক পর্যায়ে আদালতের দ্বারস্ত হন তিনি। গত ২৩ জুন মাসে ভার্চুয়ালি বিচারকের সামনে হাজির হয়ে ব্রিটনি বলেছিলেন, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তিনি আরও বলেন, সন্তান নেওয়ার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে; ইচ্ছার বিরুদ্ধে দেওয়া হয়েছে সাইকিয়াট্রিক ড্রাগ লিথিয়াম। দিনের পর দিন কেঁদেছেন জানিয়ে ব্রিটনি বলেন, 'আমি আমার জীবন ফিরে পেতে চাই।' কোনো মানুষের যখন নিজের উপর নিয়ন্ত্রণ থাকে দুর্বল, কোনো সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য থাকে না, যুক্তরাষ্ট্রে তখন আদালত ভিন্ন ব্যক্তিকে তার উপর নিয়ন্ত্রণের কর্তৃত্ব দিয়ে থাকে। ব্রিটনির ক্ষেত্রেও তাই হয়েছিল। জেমি মনে করছেন, ২০০৮ সালে তার মেয়ের যে অবস্থা ছিল, তাতে তার নিয়ন্ত্রণ নেওয়ার কাজটি সঠিকই ছিল। তবে এখন ব্রিটনির জীবনের ভার তারই নেওয়া উচিৎ। আর তাই ব্রিটনির অনুরোধে অভিভাবকত্বের অবসান ঘটাতে আদালতে আবেদন জমা দিয়েছিলেন জেমি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
