|
স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম
নতুন সময় প্রতিবেদক
|
![]() স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম শুক্রবার রাত পৌনে ১০টার দিকে গফরগাঁও ইউনিয়নের মাহির খারুয়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে মাহির খারুয়া বাজারে কথাবার্তার একপর্যায়ে উত্তেজিত ইমরান কায়সার নামের একজন এলোপাতাড়ি জাহিদকে কোপাতে শুরু করেন। এরপর কায়সার পালিয়ে যান। এলাকার লোকজন জাহিদকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে জাহিদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, জাহিদ ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এছাড়া তিনি স্থানীয়ভাবে ক্যাবল নেটওয়ার্ক (ডিশ) ব্যবসার সঙ্গে যুক্ত। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এমন হামলা হয়ে থাকতে পারে। এখনও কোনো মামলা হয়নি। অভিযুক্ত কায়সারকে আটক করার চেষ্টা চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
