|
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্কুলছাত্রীর
নতুন সময় প্রতিবেদক
|
![]() সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্কুলছাত্রীর এদিকে এ ঘটনার পর সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করে এলাকাবাসী। এতে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কসহ আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহতরা হলো- সানজিদা ও ফাহমিদা। দু'জনেই নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছেন তাদের স্বজনরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে আরিফ হোসেন তার মেয়ে এবং তার স্ত্রীর বড় ভাইয়ের মেয়েকে নিয়ে মোটরসাইকেলে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে তালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে জোরে ধাক্কায় দেয়। এ সময় তারা ছিটকে পড়লে ট্রাকটি তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুই স্কুলছাত্রী সানজিদা ও ফাহমিদা নিহত হয়। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক আরিফ হোসেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত দুই স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করেছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
