ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাসাসের সভাপতি পদের দাম ৫০ লাখ!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 1 November, 2021, 5:39 PM
সর্বশেষ আপডেট: Monday, 1 November, 2021, 5:43 PM

জাসাসের সভাপতি পদের দাম ৫০ লাখ!

জাসাসের সভাপতি পদের দাম ৫০ লাখ!

নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, জাতীয় নির্বাহী কমিটির পদ বাণিজ্যের পর এবার বিএনপি’র সাংস্কৃতিক অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের সভাপতি পদের দাম উঠেছে ৫০ লাখ টাকা। 


জানা গেছে, একজন বিতর্কিত চলচ্চিত্রভিনেতা ইতিপূর্বে ২০১৭ সালে বিবৃতি বিষয়ক যুগ্ম-মহাসচিব হিসেবে পরিচিত বিএনপি’র জনৈক নেতাকে একটি গাড়ী প্রদানের মাধ্যমে জাসাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ লাভে সক্ষম হয়েছিলেন। এবার বিগত ১২ই সেপ্টেম্বর জাসাসের কেন্দ্রীয় কমিটি বাতিল করার পর সুদূর আমেরিকা থেকে এই বিতর্কিত অভিনেতা উড়ে এসে এই বিবৃতি বিষয়ক সম্পাদকের ঘাড়ে চড়ে বসেছেন। 


অভিযোগ উঠেছে, তিনি এবার দাম হেকেছেন ৫০ লাখ, অজুহাত পশ্চিমে টাকা পাঠাতে হবে। এই বিতর্কিত অভিনেতার বিরুদ্ধে অবৈধ ভি.ও.আই.পি বাণিজ্যের অভিযোগ রয়েছে। অবৈধ ভি.ও.আই.পি বানিজ্যের জন্য একাধিকবার ডিবি ও র‌্যাবের হাতে আটক হয়েছেন এবং জেল খেটেছেন। 


এই সরকারের আমলে নরসিংদী থেকে নির্বাচিত সাবেক টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে বেশ দহরম-মহরম ছিল, উক্ত মন্ত্রীর মন্ত্রীত্ব যাওয়ার পর এই অভিনেতা বিএনপি’র দিকে ঝুঁকেন বলে সুত্র নিশ্চিত করে। 


একজন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত গীতিকারের মাধ্যমে বিএনপি’তে পূণরায় প্রবেশের সুযোগ নিয়ে আস্তে আস্তে এগুতে থাকেন। এই বিতর্কিত অভিনেতার মূল ব্যবসা হচ্ছে পর্ণ-গ্রাফী নীল ছবি তৈরী করে বিদেশে রপ্তানী করা এবং দেশীয় নীল ছবি’র অভিনেত্রীদের বিএনপি’র নেতৃবৃন্দ এবং সমাজের প্রভাবশালী ব্যক্তিদের নিকট সাপ্লাই করা বলেও কানাগুষা রয়েছে। 


তার নিকেতন সোসাইটির অফিসে কোন ব্যবসা নাই, তাহলে সেখানে কি হয়? একটি প্রশ্নে হাজার উত্তর। নীল ছবির ব্যবসায়ী এই বিতর্কিত অভিনেতার জাসাসের সর্বোচ্চ পদ লাভের মধ্য দিয়েই হয়তো সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার জগতে বিএনপি’র শেষ অস্তিত্বটুকু মুছে যাওয়ার চূড়ান্ত কাজটুকু সম্পন্ন হবে বলে অভিজ্ঞ মহলের ধারণা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status