ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাকরি দেওয়ার কথা বলে গৃহবধূকে ‘ধর্ষণ’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 1 November, 2021, 5:09 PM

চাকরি দেওয়ার কথা বলে গৃহবধূকে ‘ধর্ষণ’

চাকরি দেওয়ার কথা বলে গৃহবধূকে ‘ধর্ষণ’

ভালো বেতনে চাকরি দিয়ে ভারতে পাঠানোর কথা বলে তিন মাস ধরে এক গৃহবধূকে ‘ধর্ষণের’ অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইমাম হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইমাম হোসেন ভোলার চরফ্যাশন থানার হাজারিগঞ্জ গ্রামের বাসিন্দা।

এর আগে সকালে সাভার মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভু্ক্তভোগী গৃহবধূ। পুলিশ জানায়, সাভারের আমিন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন ওই গৃহবধূ। তাকে বিয়ের প্রলোভন দিয়ে ভারতে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে সম্পর্ক তৈরি করেন একটি দালাল চক্রের প্রধান ইমাম হোসেন।

পরে ওই গৃহবধূকে ভারতে পাঠাতে না পারলে ও বিয়ে না করায় সাভার মডেল থানায় ইমাম হোসেনকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। পরে পুলিশ মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ধর্ষণের অভিযোগকারী ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার ইমামকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আমিন বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সবুর খাঁন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status