ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজারহাটে ইরি-বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিজান উদ্বোধন
আসাদুর রহমান, রাজারহাট
প্রকাশ: Sunday, 17 May, 2026, 2:51 PM

রাজারহাটে ইরি-বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিজান উদ্বোধন

রাজারহাটে ইরি-বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিজান উদ্বোধন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারের অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কর্মসূচির আওতায় ২০২৬ সালের সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার ১৭ মে সকালে উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে রাজারহাট সরকারি খাদ্য গুদামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান ফিতা কেটে ধান,চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর মেসার্স অপরূপ অটো রাইস মিল থেকে চাল ক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সংগ্রহ কার্যক্রম শুরু হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোসা. মাসুদা বেগম জানান, চলতি বোরো মৌসুমে রাজারহাট সরকারি খাদ্য গুদামে মোট ১২৫০ মেট্রিক টন ধান, ১৫৭২ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৭ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে ক্রয় করা হবে। এছাড়া উপজেলার ১টি অটো রাইস মিল ও ৪১টি চাতাল রাইস মিল থেকে চাল সংগ্রহ করা হবে।

ধান সংগ্রহের ক্ষেত্রে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে সর্বনিম্ন ১ মেট্রিক টন এবং সর্বোচ্চ ২ মেট্রিক টন পর্যন্ত ধান ক্রয় করা হবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোসা. মাসুদা বেগম, ওসিএলএসডি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব সহিদুল ইসলাম, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান শিমু সহ স্থানীয় মিলার ইকবাল হোসেন রাজু, রবিউল আলম বাদশা বকসী ও অন্যান্য অতিথিরা।

সরকারি এ সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি খাদ্য মজুদ ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status