ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
নেত্রকোনায় বিদ্যুৎস্পর্শে কিশোরের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 19 October, 2021, 4:07 PM

নেত্রকোনায় বিদ্যুৎস্পর্শে কিশোরের মৃত্যু

নেত্রকোনায় বিদ্যুৎস্পর্শে কিশোরের মৃত্যু

নেত্রকোনার মদন উপজেলায় বিদ্যুৎস্পর্শে অন্তর (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার নায়েকপুর ইউনিয়নের রাজদেওতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অন্তর একই এলাকার মিজান মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, অন্তর প্রতি দিনের মতো নিজ বসতঘরের সামনের লাইন থেকে তার অটোচার্জ দিতে যায়। এ সময় বিদ্যুৎস্পর্শে তার মৃত্যু হয়।

তবে নিহতের নানা বাবুল মিয়ার দাবি, আমার নাতি অন্তরকে পাশের বাড়ির আন্নর আলী, মস্তু পূর্বপরিকল্পনা অনুযায়ী ধাক্কা দিয়ে অটোতে ফেলে দেয়। এ সময় চার্জের তার ছিঁড়ে গিয়ে অন্তর বিদ্যুৎস্পর্শে হয়ে মারা যায়। এ সময় বাকি ৮-১০ জন ঘটনাস্থল থেকে পালিয়ে  যায়। আমি এ নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করব।

এ ব্যাপারে আন্নর আলীর মোবাইল ফোনে বারবার ফোন করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status