ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
সত্যের জয় হবে এবং সত্যটাই প্রতিষ্ঠিত হবে : মেয়র জাহাঙ্গীর
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর
প্রকাশ: Tuesday, 19 October, 2021, 4:06 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 19 October, 2021, 4:10 PM

সত্যের জয় হবে এবং সত্যটাই প্রতিষ্ঠিত হবে : মেয়র জাহাঙ্গীর

সত্যের জয় হবে এবং সত্যটাই প্রতিষ্ঠিত হবে : মেয়র জাহাঙ্গীর

কোন ষড়যন্ত্রের কাছে যাতে মাথা নথ করতে না হয় সেজন্য সকলের সহযোগিতা চেয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়াীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, সত্যের জয় হবেই এবং সত্যটাই প্রতিষ্ঠিত হবে। সত্য চিরন্তন এবং যুগ যুগ ধরে সত্যই প্রতিষ্ঠিত হয়ে আসছে। ভবিষ্যত প্রজন্ম যাতে আলোর পথ দেখতে পায় সে লক্ষ্যে সকলকে কাজ করতে হবে। আমরা আর কোন অন্যায়, অনাচার, হত্যাকান্ড দেখতে চাই না।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুাজবুর রহমানের কনিষ্ঠ রাজপুত্র শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষে ১৮ অক্টোবর সোমবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক।


বক্তব্য রাখেন, নাসির উদ্দিন আহমেদ, মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মোঃ আমিনুল ইসলাম, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আজহারুল হক, মাছরাঙা টিভির গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌস, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান, দপ্তর সম্পাদক পলাশ মল্লিক, সাংবাদিক রেজাউল বারী বাবুল, প্রতাপ কুমার গোপ প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status