|
উল্লাপাড়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
|
![]() উল্লাপাড়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ এসময় উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমী,সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, উপজলা কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন তালুকদার সহ সুবিধা ভোগী প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভীর ইমাম বলেন, কৃষিবান্ধব সরকার কৃষকদের দূর্দশার কথা চিন্তা করে এই করোনাকালীন সময়ে কৃষি প্রণোদনা বিতরণের নির্দেশনা দিয়েছে কৃষি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের। কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য সরকার কৃষকদের প্রণোদনার মাধ্যমে উদ্বুদ্ধ করছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করছে। তারই ধারাবাহিকতায় আজ কৃষকদের মধ্যে এ সব উপকরণ বিতরণ করা হলো।’ তিনি আরও বলেন, একটা সময় ছিলো যখন সারের দাবীতে ১৬ জন কৃষকের মৃত্যু হয়। বীজের জন্য ছিলো হাহাকার। কৃষিমন্ত্রী বলেছিলেন, সারের জন্য কৃষক ছুটবে না, সার কৃষকের বাসায় চলে যাবে। আর প্রধানমন্ত্রী দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। তাই কৃষকদের সার ও বীজ যথাযথভাবে ব্যবহার করার অনুরোধ রইলো। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
