ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন নাসুম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 September, 2021, 6:41 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 8 September, 2021, 6:43 PM

টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন নাসুম

টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন নাসুম

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ খেলায় অনন্য এক রেকর্ড গড়েছেন নাসুম আহমেদ।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটের এক ম্যাচে দুটি মেইডেন ওভার করা দ্বিতীয় বাংলাদেশি বোলার হওয়ার কীর্তি গড়েছেন বাঁহাতি এই স্পিনার।

বিশ্বের ৩৩তম বোলার হিসেবে এই রেকর্ডে নাম লিখিয়েছেন নাসুম আহমেদ।  বাঁ-হাতি এ অর্থোডক্স বোলারের বোলিং ফিগার ৪-২-১০-৪।

নাসুমের আগে কোনো টি-টোয়েন্টি ম্যাচে দুটি মেইডেন দেয়া একমাত্র বাংলাদেশি ছিলেন নাজমুল ইসলাম অপু। তিনিও বাঁহাতি স্পিনার। ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে নাজমুল অপুর বোলিং ফিগার ছিল ৪-২-১৪-০।

বুধবার মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে কিউইদের ইনিংসে ধস নামান বাঁ-হাতি এই অর্থোডক্স স্পিনার। তার ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ১১.৩ ওভারে ৫২ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় নিউজিল্যান্ড।

ইনিংসের শেষদিকে মোস্তাফিজের গতির মুখে পড়ে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা।  

নাসুমের স্পিন আর মোস্তাফিজের গতির মুখে পড়ে ১৯.৩ ওভারে ৯৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status