ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
দুই ওভারে নাসুমের দুই শিকার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 8 September, 2021, 4:54 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 8 September, 2021, 4:55 PM

দুই ওভারে নাসুমের দুই শিকার

দুই ওভারে নাসুমের দুই শিকার

দুই ওভারে দুই উইকেট নাসুমের: প্রথম ওভারে রাচীন রবীন্দ্রকে শূন্য রানে ফেরানোর পর নিজের দ্বিতীয় ওভার করতে এসে দ্বিতীয় উইকেট তুলে নিলেন নাসুম আহমেদ। ভয়ংকর হয়ে ওঠার আগেই ফেরালেন ফিন অ্যালেনকে। ৮ বলে ১২ রান করে অ্যালেন ফিরলেন সাইফউদ্দিনের হাতে ক্যাচ দিয়ে। কিউইদের সংগ্রহ ৩ ওভারে ২ উইকেটে ১৬ রান।

ওপেনিং জুটি ভাঙল: নাসুম আহমেদের প্রথম ওভারেই ভাঙল কিউইদের ওপেনিং জুটি। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে সাইফউদ্দিনের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফিরেছেন রাচীন রবীন্দ্র।

টস: পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হোঁচট খায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে তৃতীয় ম্যাচে সিরিজ জয়ের প্রত্যাশা করলেও বড় ব্যবধানে হেরে যায় টাইগাররা।

আজ চতুর্থ ম্যাচে কিউইদের সামনে সিরিজ সমতার মিশন আর টাইগারদের সিরিজ জয়ের। দুই দলের এই সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

এই ম্যাচের একাদশেও পরিবর্তন আনেনি বাংলাদেশ। তবে সফরকারীদের একাদশে এসেছে দুই পরিবর্তন।

জ্যাগব ডাফি ও স্কট কুগলেইনের পরিবর্তে একাদশে ফিরেছেন হামিশ ব্যানেট ও ব্লার টিকনার।

বাংলাদেশ দল: লিটন কুমার দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন দ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মাহাদি হাসান, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল: রাচিন রবীন্দ্র, কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকনি, এজাজ প্যাটেল, ফিন অ্যালেন, হামিশ ব্যানেট ও ব্লার টিকনার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status