ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রানের খাতা খোলার আগেই উইকেট হারাল নিউজিল্যান্ড
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 8 September, 2021, 4:33 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 8 September, 2021, 4:34 PM

রানের খাতা খোলার আগেই উইকেট হারাল নিউজিল্যান্ড

রানের খাতা খোলার আগেই উইকেট হারাল নিউজিল্যান্ড

রানের খাতা খোলার আগেই উইকেট হারাল নিউজিল্যান্ড। প্রথম ওভারেই সাফল্য পেলেন নাসুম আহমেদ। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে নাসুমের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কিউই ওপেনার রাচিন রবীন্দ্র।

এরপর নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে নাসুম ফেরান নিউজিল্যান্ডের আরেক ওপেনার ফিন অ্যালানকেও। ২.৪ ওভারে মাত্র ১৬ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে সফরকারীরা।  

আজ জিতলেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। অন্যদিকে নিউজিল্যান্ড যদি আজ চতুর্থ ম্যাচে জয় পায় তাহলে সিরিজে সমতায় ফিরবে। তখন শেষ ম্যাচটি হবে অঘোষিত ফাইনাল। সিরিজের প্রথম দুই খেলায় টানা জয় পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি তৃতীয় ম্যাচে হেরে যায়।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মাহাদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড: রাচিন রবিন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকঞ্চি, টম ব্লান্ডেল, অ্যাজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও হামিশ ব্যানেট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status