ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
দুই বছর পর সেরা দশে সাকিব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 8 September, 2021, 3:42 PM

দুই বছর পর সেরা দশে সাকিব

দুই বছর পর সেরা দশে সাকিব

সাম্প্রতিক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুর্দান্ত সময় পার করছেন সাকিব আল হাসান। এইতো কিছুদিন আগেই নিষেধাজ্ঞার পর প্রথমবারের মতো বিশ্বসেরা অলরাউন্ডারের সিংহাসন ফিরে পেয়েছিলেন তিনি। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে চতুর্থ ম্যাচে মাঠে নামার আগেই নিজের দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন সাকিব। আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরেছেন এই অলরাউন্ডার।

দীর্ঘ দুই বছর পর বোলারদের র‌্যাকিংয়ের ৬২৮ পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন তিনি। একই সঙ্গে অলরাউন্ড র‌্যাকিং আরও পোক্ত করলেন সাকিব আল হাসান। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী থেকে ৬ পয়েন্ট বেশি পেয়ে ২৯১ রেটিং নিয়ে এক নম্বর স্থান পোক্ত করেছেন তিনি।

বুধবার প্রকাশিত এই তালিকায় ৬১৪ রেটিং নিয়ে নিজের দশম স্থান ধরে রেখেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তবে সবশেষ প্রকাশিত এই তালিকায় বড় লাফ দিয়েছেন শেখ মেহেদী হাসান। চলতি সিরিজে বল হাতে বাংলাদেশের হয়ে দুর্দান্ত খেলা মেহেদী ৬৭ ধাপ এগিয়েছেন। ৫৩৬ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা ২৪তম স্থানে উঠে এসেছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status