ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বাগমারায় হেরোইন সহ বিভিন্ন মামলায় পাঁচজন কারাগারে
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 8 September, 2021, 4:06 PM

বাগমারায় হেরোইন সহ বিভিন্ন মামলায় পাঁচজন কারাগারে

বাগমারায় হেরোইন সহ বিভিন্ন মামলায় পাঁচজন কারাগারে

রাজশাহীর বাগমারায় হেরোইন সহ বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হেরোইন ব্যবসায়ী মির্জাপুর গ্রামের ওয়াজকুরুনীর ছেলে সোহেল রানা (২১) এবং রামরামা গ্রামের কুদ্দুস প্রামানিকের ছেলে বাচ্চু প্রামানিক (৩৫)।

 অপরদিকে আদালতের গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার আসামী সাঁইপাড়া গ্রামের ইসলাম আলীর স্ত্রী রমেনা বেগম, শ্রীপতিপাড়া গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী রুনা বেগম এবং একই এলাকার গাছের আলীর ছেলে আজিজার রহমান।

গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে ৬ গ্রাম হেরোইন সহ সোহেল রানা এবং বাচ্চুকে গ্রেপ্তার করে। মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে ওয়ারেন্টভুক্ত ২নারী সহ ৩জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status