ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
বনানী থানার পরিদর্শক সোহেল রানার দেশত্যাগে গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে : আইজিপি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 5 September, 2021, 7:27 PM
সর্বশেষ আপডেট: Sunday, 5 September, 2021, 7:30 PM

বনানী থানার পরিদর্শক সোহেল রানার দেশত্যাগে গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে : আইজিপি

বনানী থানার পরিদর্শক সোহেল রানার দেশত্যাগে গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে : আইজিপি

ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানার দেশত্যাগে কারও গাফিলতি আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আজ রোববার বিকেলে পুলিশ সদরদপ্তরে বাংলাদেশ পুলিশের সব সদস্যদের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, পরিদর্শক সোহেল রানা কীভাবে দেশত্যাগ করলো, তার দেশত্যাগে কারও গাফিলতি ছিল কি-না সেসব বিষয়ে আজ সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি। এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইজিপি বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্দীবিনিময় চুক্তি রয়েছে। তাই সোহেল রানাকে ফিরিয়ে আনা সমস্যা হবে না। যেহেতু সোহেল ভারতে একটি মামলার আসামি সেই প্রক্রিয়া শেষ হলে অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। প্রক্রিয়া দেখে এটি স্পষ্ট যে সে অবৈধভাবে দেশত্যাগ করেছে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে দেশে ফিরেয়ে আনা হবে। তিনি বলেন, যেহেতু ভারতে মামলা হয়েছে, এ কারণে তাকে ফিরিয়ে আনা যাবে কি-না সেটি নিশ্চিত নয়। তবে ফিরিয়ে আনার রাস্তা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিএসএফকে চিঠি দিয়ে ফিরিয়ে আনা সম্ভব। এটি অনেক সময় করা হয়। আমরা চেষ্টা করছি, ফিরিয়ে আনার জন্য। যদি এ মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব না হয়, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে ফেরত আনার চেষ্টা করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status