ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
কাজিপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার গ্রেফতার ১
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Sunday, 5 September, 2021, 11:38 AM

কাজিপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার গ্রেফতার ১

কাজিপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার গ্রেফতার ১

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বেরিপোটল প্যাচানি পাড়া গ্রামের অপহৃত স্কুল ছাত্রী সাদিয়া আক্তার মীম (১৪) কে পুলিশ উদ্ধার সহ পহরণকারী রনু তালুকদার (২৮)কে গ্রেফতার   করতে সক্ষম হয়েছে। দীর্ঘ ২৭ দিন পর ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করার পর এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। কাজিপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার এ তথ্য জানান ।


গত ৭ আগষ্ট  সকালে বিশেষ কৌশলে একই গ্রামের দুলাল তালুকদারের ছেলে রনু তালুকদার নবম শ্রেণীর ওই ছাত্রীকে  অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনার পর হতে পরিবারের লোকজনেরা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। পরবর্তীতে এ ঘটনার জন্য কাজিপুর থানায় জিডি করা হয়। জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ সেপ্টেম্বর -২০২১)  ওই অপহৃত  স্কুলছাত্রীকে সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুলবাড়ীয়া বাজার এলাকা হতে  উদ্ধার করা হয় এবং  অপহরণ কারীকে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে পুলিশ গ্রেফতার করে।  

জানাগেছে,  গ্রেফতার কৃত রনু তালুকদার ২টি বিবাহ করেছ। তার দু'টি ছেলে-মেয়ে রয়েছে। অপহরণ কারী রনু তালুকদারের এমন ঘটনা করায় এলাকাবাসী মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।  এ ব্যাপারে  স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ওইদিন রাতেই অপহরণকারী রনু তালুকদার সহ ৩ জনের বিরুদ্ধে  মামলা দায়ের  করে।। শনিবার (৪ সেপ্টেম্বর ) দুপুরে পুলিশ উদ্ধার হওয়া  ওই স্কুলছাত্রী সহ অপহরণকারী রনু তালুকদারকে আদালতে সোপার্দ করলে আদালত স্কুলছাত্রীকে তার মায়ের জিম্বায় দেন এবং আসামী রনু তালুকদারকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status