ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
পরকীয়ায় স্ত্রী ও ছোট ভা‌ই‌য়ের হা‌তে যুবক খুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 September, 2021, 10:36 AM

পরকীয়ায় স্ত্রী ও ছোট ভা‌ই‌য়ের হা‌তে যুবক খুন

পরকীয়ায় স্ত্রী ও ছোট ভা‌ই‌য়ের হা‌তে যুবক খুন

যশোরের ঝিকরগাছায় রফিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে হত্যা করেছেন তার স্ত্রী ও ভাই। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে নিজ বাড়িতে স্ত্রী ও ছোট ভাই মিলে তাকে হত্যা করে। রফিকুল ইসলাম ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রফিকুল ইসলামের ছোট ভাই জাকিরের সঙ্গে তার স্ত্রী পাপিয়ার অবৈধ সম্পর্ক চলে আসছিল। এই ঘটনার জের ধরে শনিবার বিকেলের দিকে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। ওই সময় রফিকুলের ছোট ভাই জাকির ও তার স্ত্রী মিলে তাকে মারপিট করে। এক পর্যায়ে তিনি মারা যান।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আসামিদের আটকের জন্য অভিযান চলছে। লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status