ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত
নুরুল ইসলঅম সুরুজ, কুষ্টিয়া
প্রকাশ: Saturday, 4 September, 2021, 7:45 PM

কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদে মানতের মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কবির (৩৭) নামে একজন নিহত হয়েছেন। শনিবার ৪ সেপ্টেম্বর দুপুরে ঝাউদিয়া শাহী মসজিদে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত কবির কুষ্টিয়ার ইবি থানার ঝাউদিয়া গ্রামের মৃত মানা খাঁ’র ছেলে। পুলিশ এ ঘটনায় ৩জনকে আটক করেছে।


স্থানীয় সূত্র জানায়, মানতের জন্য শাহী মসজিদে চার কেজি মাংস দান করেন স্থানীয় এক কৃষক। পরে মানতের ওই মাংস ভাগাভাগি নিয়ে আসাদ গ্রুপ ও মুরাদ চৌধুরী গ্রুপের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে বাঁধে। কবির সংঘর্ষ ঠেকাতে গিয়ে লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।


এ ঘটনায় ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান রতন জানান, মসজিদে দানকরা মানতের মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে আসাদ ও মুরাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। কবির ঠেকাতে গিয়ে মারাত্মক আহত হন এবং ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status