ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
যে কারণে যৌনকর্মীদের তালিকা করছে তালেবান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 September, 2021, 10:03 AM

যে কারণে যৌনকর্মীদের তালিকা করছে তালেবান

যে কারণে যৌনকর্মীদের তালিকা করছে তালেবান

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে দেশটিতে ২০ বছরের মার্কিন দখলদারিত্বের অবসান ঘটে। তবে সরকার গঠন করতে যাওয়া তালেবান গোষ্ঠী দুই দশক আগের সেই নীতিতে নেই বলে দাবি করে ইসলামি শাসন প্রতিষ্টার ইঙ্গিত দিয়েছে।

এরই মধ্যে দেশটিতে যৌনকর্মীদের তালিকা তৈরি করছে তালেবান। প্রাথমিকভাবে ধারণার উপর ব্রিটিশ দৈনিক দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে, তালিকায় নাম থাকা যৌনকর্মীদের খুঁজে বের করে তাদের মেরে ফেলা হতে পারে। পর্নো সাইট খতিয়ে দেখে যৌনকর্মীদের তালিকা তৈরি করা হচ্ছে। যদিও তালেবান কাবুলে ঢোকার পর যৌনকর্মীদের অনেকে দেশ ছেড়েছেন। কিন্তু অনেকে এখনো লুকিয়ে রয়েছেন আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে।
দ্য সানের দাবি, তালিকা তৈরির পর যৌনকর্মীদের খুঁজে বের করা হবে। তাদের মধ্যে যারা বিদেশিদের সঙ্গে যৌনকর্মে লিপ্ত হয়েছেন তাদের মেরে ফেলা হতে পারে। বাকিদের যৌনদাসী করে রাখতে পারে তালেবান। এদিকে, শুক্রবার সরকার গঠনের কথা থাকলেও এখনো কোনো ঘোষণা দেয়নি তালেবান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status