ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কালীগঞ্জে ঘরের সিঁধ কেটে দুর্ধর্ষ চুরি
এম সহিদুল ইসলাম, লালমনিরহাট
প্রকাশ: Saturday, 4 September, 2021, 4:48 PM

কালীগঞ্জে ঘরের সিঁধ কেটে দুর্ধর্ষ চুরি

কালীগঞ্জে ঘরের সিঁধ কেটে দুর্ধর্ষ চুরি

লালমনিরহাটের কালীগঞ্জে শয়ন ঘরের সিঁধ কেটে  দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর)  দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মদাতী ইউনিয়নের তালুক শাখাতী ৩ নং ওয়ার্ডের মাধবপাড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার  (৩ সেপ্টেম্বর) বাড়ির মালিক অলিউল্লাহ দুলাল কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্র জানা যায়, উপজেলার মদাতী ইউনিয়নের তালুক শাখাতী মাধবপাড়া ৩ নং ওয়ার্ডের অলিউল্লাহ দুলালের বাড়ীর লোকজন প্রতিদিনের ন্যায় রাতের বেলা ঘুমিয়ে পড়েন।  রাত গভীর হলে  ঘরের সিঁধ কেটে চোর ঘরে ঢুকে  স্টিলের বাক্সের তালা ভেঙ্গে দেড় ভড়ি ওজনের স্বর্নালংকার যাহার মুল্য এক লক্ষ টাকা এবং সোকেশের ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ  ৫০ হাজার টাকাসহ কিছু কাপড় নিয়ে যায়। পরে ফজরের নামাজ আদায় করার জন্য অলিউল্লাহ দুলাল ঘুম থেকে উঠে বিদ্যুতের সুইচ অন করা মাত্রই দেখতে পান ঘরের সিঁধ কাটা।

এমন অবস্থা দেখে চিৎকার করলে  তার চিৎকারের শব্দ শুনে পাশের বাড়ীর আঃ মজিদ,সাইয়ুম, গোলজারসহ অনেকে ছুটে এসে দেখতে পান ঘরের সিঁধ কাটা।  চুরির এমন দৃশ্য দেখে তারা হতবাক। বাড়ির মালিক অলিউল্ল্যাহ দুলাল  জানায়, রাতে ঘুমানোর পর আর কিছু বলতে পারিনা পরে ফজরের নামাজ আদায় করার  জন্য ঘুম থেকে জেগে দেখি  কে বা কাহারা আমার ঘরের পুর্বপাশ্বে সিঁধ কেটে ঘরের ভিতর ঢুকে স্বর্ণ ও টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। এমন চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। চোর চক্র দমনে এলাকাবাসী প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন। কfলীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status