ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
এম সহিদুল ইসলাম, লালমনিরহাট
প্রকাশ: Saturday, 4 September, 2021, 4:50 PM

কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে পানিতে ডুবে মাহিম (১৪) ও সিয়াম (১৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আরডিআরএস সংলগ্ন সুন্দ্রাহবি নাউখাওয়ার দিঘী এলাকায় দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলেন একই উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের মিঠু রহমানের ছেলে সিয়াম (১৩) ও মজিবর রহমানের ছেলে মাহিম (১৪)।


ঘটনাটি শুনে তাৎক্ষণিক কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ ছুটে যান পুকুর পাড়ে
স্থানীয়রা জানান,শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দ্রাহবি বিলের একটি মাছের প্রজেক্টে গোসল করতে নামে ৪ বন্ধু । এ সময় দুজন উঠে আসতে পারলেও সিয়াম ও মাহিম পানিতে ডুবে যায়।পানিতে ডুবে যাওয়ার ঘটনায় দুই শিশুর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করলে তাদের না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।


ফায়ার সার্ভিসরে একটি টিম আসলেও অবশেষে প্রায় এক ঘণ্টা নিখোঁজ থাকার পর স্থানীয়রাই তাদের দুজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত কুমার রায় বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশু দুজনের মৃত্যু হয়েছে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, মাছের প্রজেক্টে বালু থাকায় সেখানে তারা তলিয়ে গেছে।


এ বিষয় কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status