|
যশোর সদর পুলিশ ফাঁড়ির অভিযানে জাল টাকাসহ নারী আটক
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোর সদর পুলিশ ফাঁড়ির অভিযানে জাল টাকাসহ নারী আটক যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শহরতলী শেখহাটি ভৈরব নদীর তীরে তসলিমের বাড়ির ভাড়াটিয়া হালিমা বেগমের, ঘরে বিপুল পরিমাণ জাল নোট রাখা আছে। এমন সংবাদের ভিত্তিতে এ সময় যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কেএম শফিকুল আলম চৌধুরীর, নেতৃত্বে সেখানে একদল পুলিশ সদস্যরা অভিযান চালায়। দুপুর ১২ টার দিকে শেখহাটি তসলিমার বাড়িতে অভিযান চালিয়ে হালিমা নামে ওই নারীকে ৪৫ হাজার টাকার জাল নোট সহ তাকে আটক করা হয়। আটককৃত ওই নারীর বিরুদ্ধে অর্থ জালিয়াতির মামলা দিয়ে তাকে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
