ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কালিগঞ্জে এক হাতুড়ে ডাঃ জ্বীনের মাধ্যমে অপারেশন করছে
আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা
প্রকাশ: Saturday, 4 September, 2021, 4:43 PM

কালিগঞ্জে এক হাতুড়ে ডাঃ জ্বীনের মাধ্যমে অপারেশন করছে

কালিগঞ্জে এক হাতুড়ে ডাঃ জ্বীনের মাধ্যমে অপারেশন করছে

কালিগঞ্জের কৃষ্ণনগরে প্রতারণার ফাঁদে ফেলে নামের আগে ডাক্তার পদবী দিয়ে রেজাউল ইসলাম ও স্ত্রী রিমা আক্তার জ্বীনের মাধ্যমে অপারেশন করে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। কথিত এই চিকিৎসক দম্পতির বাড়ি উপজেলার কৃষ্ণনগর এলাকায়। আর একই অভিযোগ পাওয়া গেছে বিষ্ণুপুর ইউনিয়নের আকরাম হোসাইনের নামেও। কবিরাজ আকরাম হোসাইন বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা এলাকার মৃত সৈয়দ আলী গাজীর ছেলে। নামের আগে ডাক্তার লাগানো রেজাউল ইসলাম তার স্ত্রী রিমা আক্তার ও কথিত জ্বীনের বাদশা আকরামের বিরুদ্ধে একাধিক অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য।


এক ভূক্তওভোগূী অভিযোগ করেন সাবিনা খাতুন ও শফিকুল ইসলাম নামে দুই ব্যক্তি। তারা বলেন, পেটে ব্যাথা নিরাময়ের জন্য রেজাউল ডাক্তারের বাড়িতে গেলে হাতে একটি মেশিন দেয়। এরপর রেজাউর বলেন, তাদের নাকি লিভারে সমস্যা হয়েছে। চিকিৎসার জন্য তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান তারা।


ক্যান্সার, যৌন, সন্তান না হওয়া নারীদের সন্তান দান থেকে শুরু সব ধরণের চিকিৎসা করেন তিনি। সব চাইতে আশ্চার্যজনক কথা হচ্ছে বিভিন্ন বড় বড় রোগের অপারেশন করে বিশ্বের বিভিন্ন দেশের সার্জারি জ্বীনেরা। এসব প্রতারণা করে রোগিদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আকরাম হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা। যেসব নারীদের সন্তান হয় না তাদেরকে কবিরাজ আকরামের বাড়িতে রেখে চিকিৎসাও নাকি দিয়ে থাকে জ্বীনের মাধ্যমে।


স্থানীয় মহাদেব কুমার, শাহাজান হোসেন, তৌহিদ, জাকির হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, আকরাম নিজেকে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে রাতারাতি ডাক্তার বনে গেছে। জার্মানি,ফরাসি ও চীন থেকে জ্বীনের ডাক্তার এনে বিভিন্ন বড় বড় রোগের অপারেশন করার নামে তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা বলে দাবি তাদের। অভিযুক্ত আকরামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তৈল ও পানি পড়া দিয়ে থাকি। তবে এখন থেকে এসব কাজ আর করবো না।


এদিকে এসব ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, জ্বীনের দ্বারা অপারেশন এসবের কোন ভিত্তি নেই। এছাড়া অনেকে নামের আগে ডাক্তার লিখে চিকিৎসা সেবার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। বিষয়টি খুবই দু:খজনক। আমি সিভিল সার্জন স্যারের সাথে কথা বলে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এসব ভূয়া কবিরাজ ও চিকিৎসক নামধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status