ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
কালীগঞ্জে সফল মৎস্যচাষীর সন্মাননা পেলেন সাংবাদিক ফারুক
এম সহিদুল ইসলাম, লালমনিরহাট
প্রকাশ: Saturday, 4 September, 2021, 4:36 PM

কালীগঞ্জে সফল মৎস্যচাষীর সন্মাননা পেলেন সাংবাদিক ফারুক

কালীগঞ্জে সফল মৎস্যচাষীর সন্মাননা পেলেন সাংবাদিক ফারুক

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে "দৈনিক আলোকিত বাংলাদেশ" পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ ফারুক হোসেন উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষি হিসেবে পেলেন সম্মাননা ক্রেস্ট। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্য জীবিদের সাথে মতবিনিময় সভা ও মৎস্য সপ্তাহের সমাপনি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন এর সঞ্চালনায় এই মতবিনিময় সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


এসময় উপজেলা নির্বাহী অফিসার মৎস্য চাষি ও মৎস্যজীবিদের উদ্দেশ্যে বলেন, জাতিয় মৎস্য সপ্তাহ/২১ এর মুল প্রতিপাদ্য হল-বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দুর করি। তিনি বলেন, আপনাদের কারণে আজ আমাদের এই উপজেলায় মাছ চাষে লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। আপনাদের মাছ চাষে যত প্রকার সহযোগীতা প্রয়োজন তার সবটুকুই করা হবে। বেকার যুবক যুবতিরা যেন আপনাদের দেখে মাছ চাষে আরো আগ্রহী হয় এই আশাবাদ তিনি ব্যক্ত করেন। মতবিনিময় সভা শেষে শ্রেষ্ঠ মৎস্য চাষির নাম প্রকাশ করেন এবং এবং তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।


এবিষয়ে জানতে চাইলে মৎস্য চাষি ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছি। জাতিয় মৎস্য সপ্তাহ ২০২১ এ আমাকে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষি হিসাবে নির্বাচিত করায় আমি খুব খুশি। তিনি আরো বলেন,এ পুরুস্কার পাওয়ায় ভবিষ্যতে মাছ চাষে আরো আগ্রহ আমার মধ্যে সৃষ্টি হবে। উপজেলা মৎস্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবার আমাকে শ্রেষ্ঠ মৎস্য চাষি নির্বাচিত করায়। দেশের প্রধান অর্থ অর্জনকারী ফসল এই মাছ চাষকে আরো উন্নত ও সমৃদ্ধি করতে সরকারি সহযোগিতার আশু প্রয়োজন বলে মনে করেন চাষী ফারুক হোসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status