ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
শাহজাদপুরে চিরনিদ্রায় শায়িত হলেন জননেতা স্বপন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Saturday, 4 September, 2021, 4:39 PM

শাহজাদপুরে চিরনিদ্রায় শায়িত হলেন জননেতা স্বপন

শাহজাদপুরে চিরনিদ্রায় শায়িত হলেন জননেতা স্বপন

সিরাজগঞ্জেরে শাহজাদপুরের উজ্জল নক্ষত্র, লাখো প্রাণের হৃদয়ের স্পন্দন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক শিল্প উপ-মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন (৬৫) সবাইকে শোক সাগরে ভাসিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন প্রিয় জন্মভূমি শাহজাদপুরে।
শুক্রবার বাদ জুম্মা শাহজাদপুর হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাযা অননুষ্ঠিত হয়। এসময় এমপিকে চিরকালের জন্য বিদায় দিতে এবং জানাযায় অংশ নিতে হাজার হাজার মানুষের ঢল নামে শাহজাদপুরে। জানাযা শেষে শাহজাদপুর চুনিয়াখালি পাড়া শাহ মখদুম কবরস্থানে তাকে সমাহিত করা হয়। 


এর আগে এদিন শেষবারের মতো শাহজাদপুরে দ্বারিয়াপুরের বাসায় আনা হয় গণ মানুষের নেতা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনকে। কফিনে মোড়ানো নিথর দেহে শুক্রবার বেলা ১১ টার দিকে বিমান বাহিনির একটি হেলিকপ্টার যোগে প্রথমে বেড়া খালেকুজ্জামান স্টেডিয়ামে ল্যান্ড করেন এবং সেখান থেকে ফ্রিজিং এম্বুলেন্সে করে শাহজাদপুরের দ্বারিয়াপুর বাসায় আনা হয়।শেষবারের মতো তাঁকে দেখতে সেখানে ভীড় করেন হাজার হাজার মানুষ। অভিভাবক হারানোর বেদনা বুকে নিয়ে হাজার হাজার নেতাকর্মী এবং স্বজনরা স্তব্ধ নির্বাক হয়ে দেখতে থাকেন প্রিয় নেতাকে। সেখানে চোখের জলে সিক্ত হন শাহজাদপুরের আপামর জনতা। এমনভাবে তারা অভিভাবক হারা হবেন, মেনে নিতে পারেননি কেউই।


গত ২৫ আগষ্ট তিনি দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হন এবং ২৬ আগষ্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। উন্নত চিকিৎসার জন্য তাকে তুরস্ক নেওয়া হয়। স্তাম্বুল মেমোরিয়াল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে ভোর ০৩.৩৩ মিনিটে মারা যান তিনি। চরম দুঃসংবাদটি পাওয়ার পর থেকেই প্রিয় ও শ্রদ্ধাভাজন অভিভাবককে একনজর দেখার জন্য ব্যাকুল হয়ে প্রতীক্ষা করছিলেন শাহজাদপুরের মানুষ। হাসপাতালের সকল প্রক্রিয়া শেষে বিমানে করে শুক্রবার ভোরে ঢাকায় আনা হয় তার লাশ।


সেখানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় স্পিকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বনানীতে প্রথম জানাযা অননুষ্ঠিত হয়। এরপর ঢাকা থেকে বিমান বাহিনির হেলিকপ্টার যোগে বেড়া হয়ে স্বজনদের দেখানোর জন্য দ্বারিয়াপুরের বাসায় রাখা হয়।এদিন বাদ জুম্মা শাহজাদপুর হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাযা শেষে শাহজাদপুর চুনিয়াখালিপাড়া শাহ মখদুম কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয় এমপি স্বপনকে।


তিনি ১৯৯৬ সালে বিএনপি থেকে প্রথম এমপি নির্বাচিত হন। এরপর ১৯৯৮ সালে আওয়ামীলীগে যোগদান করে শিল্প উপ-মন্ত্রী হন। এর আগে তিনি ১৯৮৬ সালে তৎকালিন শাহজাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ১৯৯২ সালে শাহজাদপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ২০০৯ সালে শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান, ২০১৪ ও ২০১৬ সালে পরপর দুইবার আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন।


শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত তিনি সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন।সাংসদ জননেতা হাসিবুর রহমান স্বপন এর মৃত্যুতে শাহজাদপুর ও সিরাজগঞ্জে আ’লীগের নেতাকর্মী ও জনসাধারণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status