ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
আরিচা পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Saturday, 4 September, 2021, 4:33 PM

আরিচা পয়েন্টে যমুনার পানি  বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

আরিচা পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি  বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  প্রতিনিয়ত বাড়ছে যমুনার পানি। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৮ সেন্টিমিটার বেড়ে ৯ দশমিক ৭৩ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছিল।  


শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকালে  আরিচা কার্যালয়ের পানির স্তর পরিমাপক মো. ফারুক হোসেন বলেন, প্রতিদিনই যমুনায় পানি বাড়ছে। ফলে জেলার অন্যান্য নদীগুলোতেও প্রভাব পড়ছে। যমুনা নদীর আরিচা পয়েন্টে পানির স্বাভাবিক পরিমাপ হচ্ছে ৯ দশমিক ৪০ সেন্টিমিটার। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৮ সেন্টিমিটার বেড়ে ৯ দশমিক ৭৩ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে।   


পানি বৃদ্ধির ফলে প্রতিদিনই নদী আশেপাশের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর এবং হরিরামপুর উপজেলার চরাঞ্চলের কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে এসব এলাকার রাস্তা-ঘাট। হুমকির মুখে রয়েছে স্কুল-কলেজ, বসত-বসতবাড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status