ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
প্রবাসী চিকিৎসকদের পাঠানো উপহার ২৫০ ভেন্টিলেটর রাতে আসছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 24 July, 2021, 7:37 PM

প্রবাসী চিকিৎসকদের পাঠানো উপহার ২৫০ ভেন্টিলেটর রাতে আসছে

প্রবাসী চিকিৎসকদের পাঠানো উপহার ২৫০ ভেন্টিলেটর রাতে আসছে

করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে ২৫০টি মোবাইল ভেন্টিলেটর মেশিন উপহার হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রপ্রবাসী একদল চিকিৎসক।


শনিবার রাতে এগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে জানা গেছে।

শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ গণমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ভেন্টিলেটর মেশিন বহনকারী বিমানটি পৌঁছানোর পর ডা. এবিএম আব্দুল্লাহ উপস্থিত থেকে এগুলো গ্রহণের কথা রয়েছে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসকদের পাঠানো মোবাইল ভেন্টিলেটর মেশিনগুলো রাত সাড়ে ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।’

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, যেসব রোগীর সংক্রমণ খুবই মারাত্মক তাদের জীবনরক্ষায়পোর্টেবল ভেন্টিলেটর খুবই কার্যকর এক যন্ত্র। রোগীর ফুসফুস যদি কাজ না করে তাহলে রোগীর নিঃশ্বাস-প্রশ্বাসের কাজটা  পোর্টেবল ভেন্টিলেটর করে দেয়।

এর মাধ্যমে সংক্রমণের বিরুদ্ধে লড়তে এবং পুরোপুরিভাবে সেরে উঠতে রোগী হাতে কিছুটা সময় পান। নানা ধরনের ভেন্টিলেশন যন্ত্র দিয়ে এই কাজটা করা হয়।

যখন রোগীর নিঃশ্বাস-প্রশ্বাসে সমস্যা শুরু হয় এবং দেহে অক্সিজেনের মাত্রা কমে যায়, তখন যান্ত্রিক ভেন্টিলেটর ব্যবহার করো হয়। এটি চাপ দিয়ে ফুসফুসে বাতাস ঢোকায় এবং দেহে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে দেয়। ভেন্টিলেটরে একটি হিউমিডিফায়ারও থাকে। এর কাজ হলো রোগী দেহের তাপমাত্রার সাথে মিল রেখে বাতাস এবং জলীয় বাষ্প সরবরাহ করা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status