ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
পশ্চিমবঙ্গে সর্বোচ্চ নম্বর পেয়ে ইতিহাস গড়া ছাত্রীর ধর্ম নিয়ে বিতর্ক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 24 July, 2021, 6:46 PM

পশ্চিমবঙ্গে সর্বোচ্চ নম্বর পেয়ে ইতিহাস গড়া ছাত্রীর ধর্ম নিয়ে বিতর্ক

পশ্চিমবঙ্গে সর্বোচ্চ নম্বর পেয়ে ইতিহাস গড়া ছাত্রীর ধর্ম নিয়ে বিতর্ক

ভারতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুরো পশ্চিমবঙ্গ রাজ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন রুমানা সুলতানা ইসলাম নামের এক মুসলিম শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২২ জুলাই) ফল ঘোষণার পর থেকেই যা নিয়ে সর্বত্র শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। খোদ রুমানার আপত্তি তার পরিচয়ের আগে মুসলিম শব্দটি কেনো বারবার ব্যবহার করা হচ্ছে।

শুক্রবার রুমানা সুলতানা বলেন, তার নামের আগে মুসলিম না বললেই ভালো হয়। কেবল ছাত্রী বললে বেশি ভালো হয় এবং এটা নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি না হলে আরও ভালো।

এর আগে বৃহস্পতিবার ফলাফল ঘোষণা করার সময় পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রধান মহুয়া দাস বলেছিলেন, সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে একটা ইতিহাস হয়েছে এবং তা বলতে ইচ্ছে করছে। যিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিনি মুর্শিদাবাদ জেলা থেকে এক মুসলিম কন্যা। এককভাবে সে সর্বোচ্চ ৪৯৯ নম্বর অর্জন করেছেন।

তবে তিনি নাম উল্লেখ করেননি। বলেছেন, অনলাইনে গিয়ে দেখতে। মূলত এরপর থেকেই বিতর্ক শুরু। অনেকের বক্তব্য, একজন মুসলিম মেয়ে এত ভালো ফল করায় তা অবশ্যই বলা উচিত। কারণ, রাজ্যে এখনো মুসলিম মেয়ে ও নারীদের অনেক বাধা পার হতে হয়।

আবার অনেকের বক্তব্য, কেনো ভালো ফলাফলের ক্ষেত্রে জাত বা ধর্ম উল্লেখ করতে হবে। কারণ, এর মধ্য দিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিড়ম্বনায় পড়তে হয়।

রুমানার বাবা রবিউল আলম পেশায় স্কুলশিক্ষক এবং মা সুলতানা পারভিন শিক্ষিকা। তবে তারা বিতর্কের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে পশ্চিমবঙ্গের প্রখ্যাত সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় মুসলিম কন্যা প্রসঙ্গে বলেন, ‘অপ্রিয় হলেও সত্য। অত্যন্ত আনন্দের খবর যে রুমানা সুলতানা প্রথম হয়েছেন। মুসলিম কন্যা বলে যে শব্দটি রয়েছে, তার মধ্যে অসাম্য লুকিয়ে রয়েছে। কিন্তু তাও বলব, যখন ছেলেমেয়ে বলে গোনাগুনতি হয় তখন মুসলিম কন্যার উল্লেখ যুক্তিসংগতই।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status