ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
তিনজন মিলে ধর্ষণ, লজ্জায় মাদরাসাছাত্রীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 24 July, 2021, 6:44 PM

তিনজন মিলে ধর্ষণ, লজ্জায় মাদরাসাছাত্রীর আত্মহত্যা

তিনজন মিলে ধর্ষণ, লজ্জায় মাদরাসাছাত্রীর আত্মহত্যা

কক্সবাজারের পেকুয়ায় তিন বখাটে যুবকের গণধর্ষণের অপমান সইতে না অষ্টম শ্রেণির এক মাদরাসাছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার রাজাখালী ইউপির হাজীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউপির মকসুদ আহমদের ছেলে আবুল কাশেম, রাজাখালী ইউপির হাজী পাড়ার মৃত বাদশার ছেলে আলমগীর ও নুরুল হকের ছেলে রবি আলমকে আসামি করে পেকুয়া থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

নিহত ওই ছাত্রীর বাবা বলেন, ঘটনার সময় স্ত্রীসহ বাঁশখালীর পুঁইছড়ি আত্মীয়ের বাড়িতে ছিলাম। রাতে ছেলে জানায়, মেয়ে বিষপান করেছে। দ্রুত বাড়িতে এসে স্থানীয়দের কাজ থেকে জানতে পারি বাদশার ছেলে আলমগীর, নুরুল হকের ছেলে রবি আলম ও বাঁশখালী ছনুয়া এলাকার মকসুদ আহমদের ছেলে আবুল কাশেম মেয়েকে রাতে জোরপূর্বক বাড়ি থেকে বের করে মৎস্য প্রজেক্টের টংঘর নিয়ে যায়। ওখানে তিনজন মিলে ধর্ষণ করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এমন ঘটনায় সে অপমানবোধ করায় রাতে বিষপান করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

স্থানীয় ইউপি সদস্য নেজাম উদ্দিন নেজু বলেন, নিহত ছাত্রীকে মাদরাসা আসা যাওয়ার পথে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো বাঁশখালীর ছনুয়া এলাকার আবুল কাশেম নামে এক বখাটে। সর্বশেষ রাতে ওই বখাটেসহ তার আত্মীয় আলমগীর ও রবি আলম রাতে জোরপূর্বক বাড়ি থেকে বের করে ধর্ষণ করে। এক পর্যায়ে তাকে বাড়িতে রেখে চলে যায়। এ ঘটনায় ছাত্রী অপমান সইতে না পেরে রাতে বিষপানে আত্মহত্যা করেছে।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) কানন সরকার বলেন, ওই কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status