ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাচারের সময় আটক ৬
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 23 July, 2021, 10:45 PM

হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাচারের সময় আটক ৬

হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাচারের সময় আটক ৬

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাচারের সময় ৩টি ট্রাক জব্দসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। ট্রাকসহ আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নেয়া হয়েছে।


পুলিশ ও হাসপাতাল কর্মচারীদের সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৫টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার আনা-নেয়া করার গেটে ৩টি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫-৬৭৮১, ঢাকা মেট্রো ট-১৫-৭৬৮৩ ও ঢাকা মেট্রো ট-২২-৩১৩৬) আসে। ট্রাকের চালক ও হেল্পারদের জিজ্ঞাসা করা হলে তারা জানায়, এ হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার ঢাকায় নিতে ট্রাকগুলো আনা হয়েছে।

ডা. রেজাউল নামে এক ব্যক্তি এ সিলিন্ডার নিয়ে যাওয়ার জন্য ট্রাক ভাড়া করেছেন। এ ঘটনা জানার পর হাসপাতালের কর্মচারীরা পুলিশে খবর দিলে থানা পুলিশের সদস্যরা এসে ট্রাকের চালক দিনাজপুর সদরের আবুল কাশেমের ছেলে জহুরুল ইসলাম (৪৩), আসমত ফকিরের ছেলে আবুল কাশেম (৪৭), আইনুল হকের ছেলে সুজন হোসেন (২৯), চালকের সহযোগি দুলু রাম রায়ের ছেলে আশিক রায় (১৮), সুরুজ জামানের ছেলে সাইদ হাসান (২৯), আব্দুল গফুরের ছেলে সাইফুল ইসলামকে (৩৪) আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে ৩টি ট্রাকসহ তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানায় নেয়া হয়।

আটককৃত ট্রাকের চালক সুজন হোসেন বলেন, অক্সিজেন সিলিন্ডার পরিবহনের জন্য দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের মাধ্যমে ৩টি ট্রাক ভাড়া করে রেজাউল নামের এক ব্যক্তি। ৪০ হাজার টাকার বিনিময়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে তা মহাখালীতে পৌঁছে দেওয়ার চুক্তি হয়।

হাসপাতালের গেটে আসার পর রেজাউল নামের ব্যক্তিকে ফোন দিলে তিনি অক্সিজেন আনা-নেয়ার পয়েন্টে ট্রাক আনতে বলে এবং একটি নম্বর দিয়ে সেখানে ৩ হাজার টাকা পাঠাতে বলে। আমরা টাকাগুলো পাঠানোর পর থেকে ওই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। যে নম্বরে টাকা পাঠানো হয়েছে সেটিও বন্ধ রয়েছে।

মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ বলেন, করোনার কারণে অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে। এমন সময় যদি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অক্সিজেন পাচারের ঘটনা ঘটে থাকে তবে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আমরা তদন্ত করে দেখছি। এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং প্রত্যকটি বিষয় আমরা খতিয়ে দেখছি। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকসহ থানায় নেয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status