ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ত্রিশ মিনিটের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 23 July, 2021, 10:37 PM

ত্রিশ মিনিটের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

ত্রিশ মিনিটের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এরা হলেন- ষাটোর্ধ্ব জেবল হোসেন ও তার স্ত্রী নূর নাহার বেগম। তারা ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ফকির খিল এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার পবিত্র ঈদুল আজহার আগের রাতে মৃত্যু হয় এই দম্পতির।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. শফিউল আজিম জানান, গত মঙ্গলবার রাত ১২টায় নূর নাহার বেগমের মৃত্যুর আধাঘণ্টা পরে রাত ১২টা ৩০ মিনিটে মারা যান তার স্বামী জেবল হোসেন। তাদের করোনা উপসর্গ ছিলো বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দা গাজী মো. ইউছুফ জানান, ঘটনার দিন কিছুটা অসুস্থ অনুভব করায় দুপুরে তারা (স্বামী-স্ত্রী) স্থানীয় চৌধুরী হাট বাজার থেকে ঔষধ কিনে এনেছিলেন। তবে সেদিন রাত ১২টা নাগাদ হঠাৎ তাদের শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে একে একে দুজনাই মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার পরের দিন অর্থাৎ ঈদুল আজহার দিন সকাল ৭টায় তাদের জানাজা শেষে স্থানীয় ফকির তকিয়া মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status