ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
তাহাজ্জুদের নামাজরত অবস্থায় যুবকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 23 July, 2021, 10:35 PM

তাহাজ্জুদের নামাজরত অবস্থায় যুবকের মৃত্যু

তাহাজ্জুদের নামাজরত অবস্থায় যুবকের মৃত্যু

ঢাকার ধামরাইয়ে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়া অবস্থায় মো. ফরহাদ হোসেন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার রাতে মৃত্যুর এ ঘটনা ঘটেছে। ফরহাদ হোসেন ধামরাই পৌর শহরের বরাতনগর মহল্লার বাসিন্দা ও ধামরাই থানার সামনে কুমিল্লা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক।

এলাকাবাসী জানান, কুমিল্লা জেলা সদরের বাসিন্দা মো. ফরহাদ হোসেন ঢাকা জেলার ধামরাইয়ে স্বনির্ভর বাংলাদেশ আন্দোলন নামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন। এনজিওর সুদের ব্যবসার কারণে ফরহাদ ওই এনজিওর চাকরি ছেড়ে দেন। এরপর তিনি ধামরাই থানার সামনে কুমিল্লা ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে ব্যবসা শুরু করেন।

ফরহাদের স্ত্রী বলেন, প্রতি রাতেই ফরহাদ হোসেন তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকেই আমি ও আমার মেয়ে ঘুমিয়ে পড়ি। রাত গভীরকালে হঠাৎ হাউমাউ কান্নার শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় আমাদের। এরপর দেখি কলেমা পড়তে পড়তে মৃত্যুকোলে ঢলে পড়েন আমার স্বামী ফরহাদ।

আমরা দ্রুত লোকজনকে ডাকাডাকি করলে তারা আমাদের রুমে আসেন। সবাই মিলে রসুন তেল গরম করে তার শরীর ও হাতে-পায়ে মালিশ করলেও তার আর জ্ঞান ফেরেনি। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status