ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
দেড় লাখ টাকায় মাহবুবাকে খুন করান শাশুড়ি, সাজান ডাকাতি নাটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 18 July, 2021, 11:35 AM

দেড় লাখ টাকায় মাহবুবাকে খুন করান শাশুড়ি, সাজান ডাকাতি নাটক

দেড় লাখ টাকায় মাহবুবাকে খুন করান শাশুড়ি, সাজান ডাকাতি নাটক

ডাকাতের হাতে নয়, পারিবারিক কলহের জেরে খুন হয়েছেন গৃহবধূ মাহবুবা মেহর। দেড় লাখ টাকার বিনিময়ে তাকে খুন করে একদল ভাড়াটে খুনি। নিহতের স্বামী ডা. এসএম গোফরান ও শাশুড়ি নাজনীন আক্তারকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য জানা গেছে।

শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম নগরের ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া।

এর আগে, শুক্রবার দুপুরে হালিশহর নারকেলতলার হক সাহেবের গলির আবু নাছের মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চার বছর আগে খালাতো ভাই গোফরানের সঙ্গে বিয়ে হয় মাহবুবার। এর আগে গোফরান দুটি বিয়ে করলেও পারিবারিক কলহের জেরে তাদের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। এদিকে, বিয়ের পর থেকেই মাহবুবার সঙ্গে পারিবারিক কলহ চলছিল শাশুড়ি নাজনীন আক্তারের। মায়ের পক্ষ নিয়ে স্ত্রী মাহবুবাকে নির্যাতন করতেন গোফরান।

এ অবস্থায় মাহবুবাকে খুন করতে দেড় লাখ টাকার বিনিময়ে ভাড়াটে খুনি ঠিক করেন শাশুড়ি। শুক্রবার তাদের হাতে খুন হন মাহবুবা। এরপর সাজানো হয় ডাকাতির নাটক।

ওসি বলেন, মূলত পারিবারিক কলহের জেরে খুন হন মাহবুবা। এরপর ঘটনা অন্যদিকে নিতে ডাকাতির গল্প সাজান স্বামী ও শাশুড়ি। পরে এ ঘটনায় মাহবুবার ভাইয়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status