ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
যে কারণে মাটির হাঁড়িতে রান্না করবেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 July, 2021, 11:36 AM

যে কারণে মাটির হাঁড়িতে রান্না করবেন

যে কারণে মাটির হাঁড়িতে রান্না করবেন

আদিকালে মানুষ মাটির হাঁড়িতে রান্না করতেন। তবে যুগের সঙ্গে সঙ্গে সেই অভ্যাসের পরিবর্তন ঘটেছে। এসেছে আধুনিক রান্না করার টেকসই পাত্র। কিন্তু এখন কিছু কিছু রেস্তোরায় মাটির হাঁড়িতে রান্না করে, আবার মাটির পাত্রেই খাবার পরিবেশন করছেন।

হান্ডি চিকেন কিংবা হান্ডি বিরিয়ানির নাম তো শুনেছেন? স্বাদেও নিশ্চয়ই টের পেয়েছেন পার্থক্য? এ স্বাদের রহস্যটা কিন্তু মশলায় নয়, লুকিয়ে আছে ওই হাঁড়িতেই। মাটির হাঁড়িতে রান্না করার কিছু সুফল রয়েছে। সেই সুফলগুলো পেতে এবারের ঈদে আপনিও রান্না করতে পারেন মাটির হাঁড়িতে। চলুন তবে জেনে নেয়া যাক মাটির হাঁড়িতে রান্না করার কিছু উপকারিতা সম্পর্কে-

দামে কম

অনেক অনেক দাম দিয়ে নন-স্টিক কুকিং প্যানের পরিবর্তে যৎসামান্য টাকাতেই কেনা যায় মাটির তৈযশপত্র। ভাঙলে বা নষ্ট হলেও তাই বাজেটে টান পড়বে না। তবে কেনার আগে খেয়াল রাখবেন পাত্রের ভেতরে যেন কোনো ফুটো না থাকে বা চকচকে কৃত্রিম রঙ লাগানো না থাকে।

অল্প তেল

অতিরিক্ত তেল অনেক ক্ষেত্রেই খাবারের নিজস্ব স্বাদ নষ্ট করে দেয়। আবার অনেকেই আছেন তেল যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করেন। দুই ক্ষেত্রেই মাটির হাঁড়ি হতে পারে সমাধান। মাটির হাঁড়িতে এক টেবিল চামচ তেলেই এক বেলার খাবার রান্না করা সম্ভব। মাটির হাঁড়ি তাপ বেশিক্ষণ ধরে রাখতে পারে। তাই অল্প আঁচে এতে অনেকক্ষণ রান্না করা যায়। আবার এ ধরনের পাত্রে তাপ সমানভাবে ছড়িয়েও যায়। মাটির হাঁড়ি খাবারের আর্দ্রতা ধরে রাখে বলে অল্প তেলই যথেষ্ট।

অ্যালকালাইন

মাটির হাঁড়ি প্রাকৃতিকভাবেই অ্যালকালাইন গোত্রের। এর মানে হলো যখন পাত্রটা গরম হয় তখন এটি নিজে থেকেই খাবারের অ্যাসিডের সঙ্গে মৃদু বিক্রিয়া ঘটায়। এতে করে খাবারের পিএইচ লেভেল ঠিক থাকে ও খাবার হয় সহজপাচ্য। এ প্রক্রিয়ায় খাবারের স্বাদ তো বাড়েই, সেইসঙ্গে খাবারটা স্বাস্থ্যকরও হয়।

স্বাদ ধরে রাখে

রান্নার আধুনিক উপকরণগুলোর একটা বড় সমস্যা হলো এগুলো খাবারের ভেতরকার মাইক্রোনিউট্রেন্ট নষ্ট করে স্বাদ বদলে দেয়। মাটির হাঁড়িতে এ সমস্যা নেই। এ হাঁড়িতে ছোটখাটো পুষ্টি উপাদান নষ্ট হয় না বলে স্বাদও থাকে অক্ষুণ্ন। অন্যদিকে মাটির হাঁড়িতে রান্না করা হলে খাবারে কিছুটা বাড়তি আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেশিয়াম যোগ হয়। এতেও খাবারের স্বাদ বাড়ে এবং স্বাস্থ্য উপাদান কমে না গিয়ে উল্টো বেড়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status