ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
চৌগাছায় শালাকে হত্যা
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Sunday, 18 July, 2021, 11:31 AM

চৌগাছায় শালাকে হত্যা

চৌগাছায় শালাকে হত্যা

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের কর্মকর্তারা নিজ কার্যালয় বসে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানিয়েছেন, গত ১২ জুলাই সোমবার বিকালে যশোর জেলার চৌগাছা থানাধীন লস্করপুরে পাট ক্ষেতের মধ্যে মুখে কসটেপ মোড়ানো মৃতদেহটি পাওয়া যায়। ওই মৃতদেহটি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাজিতপুর গ্রামের মহিউদ্দিনের, ছেলে এহমেতম মহামুদ রাতুল (১৮), নামের ১ জন ব্যক্তি। সে মহেশপুর শ্যামবাজার এমপিবি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র


এ হত্যা কাণ্ডের কোন রহস্য উদঘাটনের লেশমাত্র চিহ্ন ছিল না। হত্যা কাণ্ডের ১ দিন পর মৃত ব্যক্তির খোঁজ মেলে এরপর নিহতের বাবা মহিউদ্দিন ১৩ জুলাই মঙ্গলবার চৌগাছা থানায় ১ টি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির স্পর্শকতার হাওয়ায় যশোরের পুলিশ সুপার মামলাটির তদন্তের ভার দেন, যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমারের নিকটে। একপর্যায়ে রুপন কুমার, মামলাটির তদন্ত ভার দেন যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের চৌকস সদস্য শামীম হাসানের, নিকটে তথ্য প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রামে। 


শুক্রবারে চট্টগ্রাম থেকে হত্যাকারী জামাই শিশিরকে, আটক করেন। নিহতের বাবা মহিউদ্দিন বলেন ঘাতক শিশিরের আক্ষেপ ৮ মাস আগে আমার মেয়েকে গোপনে নিয়ে বিয়ে করে। এরপর থেকেই সে বিভিন্ন ভাবে যৌতুকের টাকা দাবি করতে থাকে, কিন্তু আমরা শিশিরকে বারবার বলি আমরা এখনও যৌথ পরিবারে বসবাস করি তাই তুমি নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো। আমাদের কাছ থেকে কিছু পেতে হলে, তোমাকে কিছুটা সময় দিতে হবে। শিশির ঢাকায় সিকিউরিটি গার্ডের কাজ করেতো, কিন্তু তার লোভ লালসা ছিল খুব বেশী। 


এক পর্যায়ে এসে কৌশলে আমার দশম শ্রেণি পড়ুয়া ছেলে এহতেশাম মাহমুদ রাতুলকে, গত রবিবার দুপুরে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর মঙ্গলবার ফেসবুক, অনলাইন পত্রিকার, মাধ্যমে জানতে পারি রাতুলকে মুখে কসটেপ মুড়িয়ে চৌগাছার ১ টি পাট খেতে নিয়ে হত্যা করা হয়েছে। এরপর আমরা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে আমার ছেলের মৃতদেহ দেখে সনাক্ত করা হয়। বোনের জামাইকে ডেকে নিয়ে শশুর বাড়ি অপমান করায়। 


কৌশলে নিজের শালাকে পাট খেতে মধ্যে নিয়ে শালার মুখে কসটেপ পেচিয়ে হত্যা করা হয়। হত্যা কাণ্ডের প্রধান আসামি জামাই শিশির আহাম্মেদ (২১), নামের এক যুবককে আটকের পর এমনই লোমহর্ষক কাহিনী বের হয়ে এসেছে। যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের কাছে । আসামি জামাই শিশির আহমেদ, ঝিনাইদাহ জেলার কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের হায়দার আলী মন্ডল, এর ছেলে বলে জানা গেছে। যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার বলেন, চৌগাছা থানায় মঙ্গলবার হত্যা কাণ্ড মামলা রঞ্জু করা হয়। 


মামলাটি ক্লুলেস হাওয়ায় যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, মামলাটির দায়িত্ব ভার দেন আমার কাছে।আমি তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে হত্যা মামলার আসামিকে শনাক্ত করি। এরপর চট্টগ্রাম থেকে হত্যা মামলার আসামি শিশির আহমেদকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাণ্ডে ব্যবহৃত কসটেপ হ্যান্ড গ্লাভস তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। সে প্রাথমিক ভাবে এ হত্যা কাণ্ডের বিশদ বর্ণনা করেছেন। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে প্রথমে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হয়। 


এরপর চৌগাছায় পাটক্ষেতের ভেতরে নিয়ে কোমল পানীয়তে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এরপর তার গায়ের জামা কাপড় কেটে তার হাত-পা বাঁধা হয়। এরপর তার মুখে কসটেপ পেচিয়ে হত্যা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status