ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মুসলিম রীতিতে বিয়ে করলেন হিন্দু ক্রিকেটার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 17 July, 2021, 6:35 PM

মুসলিম রীতিতে বিয়ে করলেন হিন্দু ক্রিকেটার

মুসলিম রীতিতে বিয়ে করলেন হিন্দু ক্রিকেটার

বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেটের শিবম দুবে। মুম্বাইয়ে পারিবারিক অনুষ্ঠানে দীর্ঘকালীন বান্ধবী আঞ্জুম খানের সঙ্গে নতুন ইনিংস শুরু করলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের এই তারকা।

ছবিতে মুসলিম রীতিতে বিয়ে করতে দেখা যায় ২৪ বছর বয়সী শিবমকে। আঞ্জুমের সঙ্গে আংটিও বদল করতে দেখা গেছে তাকে।

শিবম-আঞ্জুমের বিয়ের ছবি দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

অভিনন্দন জানিয়ে একজন লিখেছেন, ‘আপনার বিয়ে ভারতের সৌন্দর্যের চিত্র ফুটে উঠেছে।’

অপর ব্যবহারকারী প্রশ্ন তুলে বলেছেন, ‘কেনো মুসলিম রীতি অনুযায়ী বিয়ে করলেন। হিন্দু রীতি মানা উচিৎ ছিল।’

২০২১ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন শিবম। আইপিএল ক্যারিয়ারে ২১ ম্যাচ খেলে ৩১৪ রান করেছেন। তুলেছেন ৪ উইকেট।

২০১৮ সালে ভারতের জার্সিতে অভিষেক হয় এই পেস অলরাউন্ডারের। ১৩ টি টি-টোয়েতে ১৩৬.৩৬ স্ট্রাইক রেটে তুলেছেন ১০৫ রান। পাঁচ উইকেট রয়েছে নামের পাশে।

২০১৯ সালে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৪ রানের ইনিংস খেলেছিলেন। যা তার ক্যারিয়ার সেরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status