ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
২০ হাজার টাকার জন্য ভাড়াটিয়ার হাতে বাড়ির মালিক খুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 17 July, 2021, 6:33 PM
সর্বশেষ আপডেট: Saturday, 17 July, 2021, 7:13 PM

২০ হাজার টাকার জন্য ভাড়াটিয়ার হাতে বাড়ির মালিক খুন

২০ হাজার টাকার জন্য ভাড়াটিয়ার হাতে বাড়ির মালিক খুন

গাজীপুরের কাশিমপুরে আমিনুল ইসলাম খন্দকার নামে এক বাড়ির মালিককে গলাকেটে হত্যার ঘটনায় ওই বাসার ভাড়াটিয়া জাহাঙ্গীর আলম সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জুলাই) এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করা হলে ওই দিনই কাশিমপুর থেকে অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। এর আগে, ১৫ জুলাই বাথরুম থেকে ওই বাড়ির মালিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৩ জুলাই রাতে ভিকটিমের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কৌশলে বাসার মালিক আমিনুল ইসলাম খন্দকারকে ফোনে ডেকে নেন ভাড়াটিয়া জাহাঙ্গীর। পরে বিশ হাজার টাকা দাবি করেন তিনি। ওই টাকা দিতে অস্বীকার করলে ভয় দেখাতে গলায় ছুরি ধরেন। ধস্তাধস্তির এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পকেটে থাকা টাকা নিয়ে পালিয়ে যায় ঘাতক।

দু’দিন পর সেখানকার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সূত্র ধরে রহস্য উদঘাটন করে পুলিশ। ওই দিনই কাশিমপুর থেকে অভিযুক্ত জাহাঙ্গীর আলম সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. জাকির হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status