|
শিমুলিয়া ঘাটে ঘরমুখীদের চাপ
মোঃ শিহাব: মুন্সীগঞ্জ
|
![]() শিমুলিয়া ঘাটে ঘরমুখীদের চাপ এদিকে লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রীদের চাপ থাকায় লঞ্চে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অর্ধেক যাত্রী ধারণের কথা থাকলেও অধিক যাত্রী নিয়ে চলাচল করছে ফেরী। অন্যদিকে গণপরিবহন ও ব্যাক্তিগত গাড়ির চাপ বাড়ায় ফেরিতে যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের প্রায় ৭কিলোমিটার এলাকায় পন্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গিয়েছে। বেলা ১টার দিকে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ৬ শতাধিক ব্যাক্তিগত গাড়ি ও পন্যবাহী ট্রাক। ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, যানবাহন ও যাত্রী পারাপারে নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি ও ৮৩টি লঞ্চ সচল রয়েছে। বিআইডাব্লিউটিএ শিমুলিয়া লঞ্চঘাটের ট্রাফিক কর্মকর্তা মো. সোলেমান জানান, ঈদকে কেন্দ্র করে মানুষেন চাপ আছে। নৌরুটে বর্তমানে ৮৩টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। এ বিষয়ে বিআইডাব্লিউটিস শিমুলিয়াঘাটের সহকারী উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি সচল রয়েছে। ঘাট এলাকায় পারাপারের জন্য যাত্রী ও পন্যবাহী মিলিয়ে ৫ শতাধিক যানবাহন রয়েছে। পর্যায়ক্রমে সকল যানবাহন পারাপার করা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
