ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
শ্রমিকদের বেতন বোনাস দেয়নি স্টাইল ক্রাফট
সুলতান মন্ডল: গাজীপুর
প্রকাশ: Saturday, 17 July, 2021, 2:36 PM

শ্রমিকদের বেতন বোনাস দেয়নি স্টাইল ক্রাফট

শ্রমিকদের বেতন বোনাস দেয়নি স্টাইল ক্রাফট

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেয়নি স্টাইল ক্রাফট বেতন ও ঈদ বোনাস না পেয়ে ৫ম দিনের মতো গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকায় স্টাইল ক্রাফট পোশাক তৈরির কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। শনিবার (১৭ জুলাই) সকাল থেকে স্টাইল ক্রাফট লিমিটেড নামের পোশাক তৈরির কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। জয়দেবপুর-ঢাকা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে তাদের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 


স্টাইল ক্রাফট লিমিটেড পোশাক কারখানার শ্রমিক রজব আলী জানান, আমরা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আন্দোলন করে বেতন না পেয়ে বাড়ি ফিরে যাই।  শুক্রবার ছুটির দিনে আমরা আন্দোলন বন্ধ রেখেছিলাম।  বেতনের জন্য শনিবার সকাল থেকে আমাদের আন্দোলন চলছে।


সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গাজীপুর শহরের বাড়ি থেকে বেরিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন।  এসময়ে শ্রমিকরা তার গতিরোধ করে।  তখন মন্ত্রী গাড়ি থেকে নেমে শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আগামীকালের (রোববার) মধ্যে সকল শ্রমিকদের একমাসের বেতন ও ঈদ বোনাস যেভাবেই হোক পরিশোধ করা হবে।


কিন্তু এতে শ্রমিকরা আশ্বস্ত হতে পারছেন না। শ্রমিকরা জানান মালিক পক্ষ আমাদের কথা বলে সরকারের কাছ থেকে প্রণোদনার টাকা আনলেও এর একটি টাকাও শ্রমিকরা পান না। সরকার বিষয়টি জানলেও তাদের করার কিছু নেই কারণ মালিক পক্ষ সব সময় সরকারের দলের লোক হয়ে থাকে। বিএনপির সময় বিএনপি আর আওয়ামী লীগে সময় অঅওয়ামী লীগ। 


উল্লেখ্য, স্টাইল ক্রাফট লিমিটেড নামের এই পোশাক কারখানায় প্রায় চার হাজার শ্রমিক ও প্রায় ৭০০ স্টাফ রয়েছেন। গত জুন মাসের বেতন না পেয়ে গত মঙ্গলবার থেকে কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status