|
দীঘিনালায় আওয়ামী লীগের তিন এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() দীঘিনালায় আওয়ামী লীগের তিন এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই (নিঃ) মোস্তাক আহামদের নেতৃত্বে পরিচালিত অভিযানে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিপায়ন বড়ুয়া (৪০), বাবুছড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন সেন (৪৫) এবং মেরুং উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম (৫০)। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালে দায়ের হওয়া একটি মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ রয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার রাতে বাবুছড়া, মেরুং ও বোয়ালখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিচারাধীন মামলার আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আদালতের নির্দেশনা ও মামলার তদন্তের স্বার্থে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত তিন নেতাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
