|
পাইকগাছায় ৭০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাইকগাছায় ৭০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা আহতের বড় ছেলে নারায়ণ ঘোষ জানান, হামলাকারীরা অত্যন্ত নৃশংসভাবে তাঁর মায়ের মাথায় আঘাত করেছে। ধারালো অস্ত্রের আঘাতে মাথার ভেতরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, বৃদ্ধা সুমিত্রা ঘোষের অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন এবং তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বিভিন্ন সূত্রে জানা যায়, সলুয়া গ্রামের এই সনাতন ধর্মাবলম্বী পরিবারটির ওপর এটিই প্রথম আঘাত নয়। এর আগে চলতি বছরের ২৮ মার্চ রাতে এই নারায়ণ ঘোষেরই বাড়িতে একদল দুর্ধর্ষ ডাকাত হানা দিয়েছিল। সে সময় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। পরপর এসব লোমহর্ষক ঘটনায় পুরো পরিবারটি এখন চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এক বৃদ্ধার ওপর এমন বর্বরোচিত হামলার খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনায় স্থানীয় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নাঙ্গলকোটে বোনের হাতে ভাই খুন
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ আটক
