ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান: চাঁদপুরে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
প্রকাশ: Wednesday, 24 June, 2026, 8:45 PM

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান: চাঁদপুরে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান: চাঁদপুরে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক

চাঁদপুরের কোস্টগার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছেন।

বুধবার ২৪ জুন ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চাঁদপুরের সদর থানাধীন বড় স্টেশন সংলগ্ন এলাকায় আজ ২৪ জুন ২০২৬ বুধবার দুপুর ২ টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজন মোঃ শামীম মোল্লা (২৬) নামে এক ব্যক্তিকে তল্লাশি করে তার সাথে থাকা লাগেজ ও ব্যাগ হতে প্রায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ১৬ কেজি গাঁজা জব্দসহ তাকে আটক করা হয়। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার দক্ষিণ ফুকরা গ্রামে।
 
জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status