ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
বাগমারায় দুস্থদের মাঝে জেলা পুলিশের ঈদ উপহার বিতরণ
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Friday, 16 July, 2021, 10:20 PM

বাগমারায় দুস্থদের মাঝে জেলা পুলিশের ঈদ উপহার বিতরণ

বাগমারায় দুস্থদের মাঝে জেলা পুলিশের ঈদ উপহার বিতরণ

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাগমারায় রাজশাহী পুলিশ সুপারের পক্ষ থেকে গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।  


শুক্রবার ১৬ জুলাই, বাগমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদের নির্দেশনায় এই ঈদ উপহার বিতরণ করা হয়। বাগমারা থানার বিভিন্ন বিটে দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তাগণের সহযোগীতায় গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে পৌছে দেয়া হয়েছে ঈদ উপহার। 

বাগমারায় দুস্থদের মাঝে জেলা পুলিশের ঈদ উপহার বিতরণ

বাগমারায় দুস্থদের মাঝে জেলা পুলিশের ঈদ উপহার বিতরণ


প্রতি প্যাকেটে রয়েছে সেমাই, চিনি, দুধ, লাচ্চা এবং চাউল। ঈদ উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, ওসি তদন্ত আফজাল হোসেন, সেকেন্ড অফিসার এসআই রিপন কুমার সহ অন্যান্য কর্মকর্তাগণ। 


গরীব, দুস্থ ও অসহায় পরিবারের পাশাপাশি বাগমারায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝেও জেলা পুলিশ সুপার রাজশাহীর পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে এই ঈদ উপহার প্রদান করেন রাজশাহীর পুলিশ সুপার।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status