ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 16 July, 2021, 9:24 PM

বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

লিটন দাসের সেঞ্চুরির পর বল হাতে রুদ্ররূপে হাজির হলেন সাকিব আল হাসান। এই দুই টাইগারের ঝলকে জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ। হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৬ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ অভিনন্দন বার্তার কথা জানান।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৭৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২১ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। ফলে ১৫৫ রানের জয়ে তিন ম্যাচের সিরিজটি শুরু করলো বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি করেন লিটন দাস। বল হাতে পাঁচটি উইকেট শিকার করেন সাকিব আল হাসান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status