ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
পেট্রোলিয়াম জেলির ভেতরে ভরে ইয়াবা বিক্রি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 July, 2021, 7:34 PM

পেট্রোলিয়াম জেলির ভেতরে ভরে ইয়াবা বিক্রি

পেট্রোলিয়াম জেলির ভেতরে ভরে ইয়াবা বিক্রি

চট্টগ্রামে কোহিনুর বেগম মুন্নি (২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুলাই) গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে থেকে গ্রেপ্তার করা হয় তাকে। কোহিনুর বেগম মুন্নি পেট্রোলিয়াম জেলির ভেতর বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে তা বিক্রি করছিল।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন আরটিভি নিউজকে জানান, মুন্নি ডবলমুরিং থানার তালিকাভুক্ত একজন মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। এর আগেও সে একবার গ্রেপ্তার হয়েছিল। ঈদের পর জামিনে বের হয়ে আবারও মাদক বিক্রিতে নেমে পড়ে সে। গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানা পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করে তাকে। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পুলিশকে ফাঁকি দিতে ইয়াবাগুলো পেট্রোলিয়াম জেলির ভেতরে বিশেষ কৌশলে লুকানো ছিল। মুন্নির স্বামী খোকনও তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধেও থানায় ৩টি মামলা রয়েছে। এলাকায় তারা মাদক দম্পতি হিসেবেই পরিচিত। দুজনই কয়েকবার জেল খেটেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status