|
নলডাঙ্গায় অভিযান চালিয়ে ২৭টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস
সিরাজুল ইসলাম, নলডাঙ্গা
|
![]() নলডাঙ্গায় অভিযান চালিয়ে ২৭টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস ৮ জুলাই বুধবার জব্দকৃত জালগুলো উপজেলার পাটুল এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পরিচালিত এ অভিযানের উদ্দেশ্য ছিল অবৈধ জালের ব্যবহার বন্ধ করা এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ নিশ্চিত করা। অভিযানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু সাঈদ, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ হাবিল উদ্দিন এবং পুলিশ প্রশাসনের সদস্যরা। উপজেলা মৎস্য অফিস জানায়, মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’
সাজেক বাঘাইহাট জোনে উদ্যোগে কিশোরীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
সরিয়ে দেওয়া হলো সংবাদ সম্মেলনে ‘কান্না করা’ রংপুরের পুলিশ কমিশনারকে
