|
বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগর কমিটি গঠন
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
|
![]() বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগর কমিটি গঠন গত (১৯ অক্টোবর) বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান এ কমিটি প্রকাশ করেন। সভাপতি মীর বাবুল ভোরের আকাশ পত্রিকা ময়মনসিংহ ব্যুরো, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন নিউজ ২১ বাংলা টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি ও সাংগঠনিক সম্পাদক জোনায়েদ আহমেদ দৈনিক নাগরিক ভাবনা'র ময়মনসিংহ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের উপর আস্থা রেখে সংগঠনের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তা আমরা সাংবাদিকদের কল্যাণে কাজে লাগাতে চাই। সাংবাদিকতায় ঐক্যবদ্ধ'র কোন বিকল্প নেই। আমরা দেশ ও মানুষের কল্যাণে বাংলাদেশ প্রেসক্লাবকে এগিয়ে নিতে চাই। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
