ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬ ● ৫ কার্তিক ১৪৩৩
সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প
মোঃ আবু রাসেল সিংড়া, নাটোর
প্রকাশ: Tuesday, 20 October, 2026, 9:01 PM

সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

নাটোরের সিংড়ায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (২০ অক্টোবর)  পৌর শহরের দমদমা দত্তপাড়া দূর্গা মন্দির কমিটির আয়োজনে সকাল ৯টা হতে শুরু হয় মেডিকেল ক্যাম্প। প্রায় ৩ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা এবং  ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ করা হয়।

ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ শান্তনু কুমার সাহা’র সার্বিক ব্যবস্থাপনায় চিকিৎসা দেন, ডাঃ বর্ণালী তালুকদার, ডাঃ রাজেশ কুমার, ডাঃ ইতি রানী, ডাঃ রওশনারা প্রমুখ। 

উদ্দোক্তা ডাঃ শান্তনু কুমার সাহা বলেন, প্রতিবছর দূর্গা পূজায় আমরা বিনামূল্যে এ চিকিৎসা সেবা দিয়ে থাকি। ১৮ বছর থেকে এই কর্মসূচি পালন করে আসছি। এটা আমাদের ১৮তম অধিবেশন। হিন্দু, মুসলিম সম্পদায়ের হাজার হাজার নারী পুরুষ চিকিৎসা সেবা নেন।  সেবার মাধ্যমে আমরা  মানুষের পাশে থাকতে চাই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status