ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩
শ্রীপুরের কারখানায় গণঅসুস্থতা, কর্তৃপক্ষের জ্বিনের আছর বক্তব্যে নতুন বিতর্ক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 8 July, 2026, 8:14 PM

শ্রীপুরের কারখানায় গণঅসুস্থতা, কর্তৃপক্ষের জ্বিনের আছর বক্তব্যে নতুন বিতর্ক

শ্রীপুরের কারখানায় গণঅসুস্থতা, কর্তৃপক্ষের জ্বিনের আছর বক্তব্যে নতুন বিতর্ক

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার কালার অ্যান্ড কোং লিমিটেড পোশাক কারখানায় টানা দুই দিনে শতাধিক শ্রমিকের রহস্যজনক অসুস্থতায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার প্রায় ৭০ জন এবং বুধবার সকাল পর্যন্ত আরও ৩৫ জন শ্রমিক বুকে ব্যথা, মাথা ঘোরা, পেটে ব্যথা ও বমি বমি ভাবসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।

ঘটনাকে আরও আলোচনায় এনেছে কারখানা কর্তৃপক্ষের একটি বক্তব্য। কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) সঞ্জীব দাবি করেন, শ্রমিকদের ওপর ‘জ্বিনের আছর’ হয়ে থাকতে পারে। এ কারণে কারখানায় ইমাম এনে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

তবে শ্রমিকরা এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, কুসংস্কারনির্ভর ব্যাখ্যা নয়, বরং বৈজ্ঞানিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে। শ্রমিক আশিক নুর বলেন, “কেন বারবার শ্রমিকরা অসুস্থ হচ্ছেন, সেটিই জানতে চাই। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৪ জুন একই কারখানার শ্রমিক লিজা আক্তারের মৃত্যুর ঘটনায় সৃষ্টি হওয়া উদ্বেগ এখনও কাটেনি। এর মধ্যেই নতুন করে গণঅসুস্থতার ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক বেড়েছে। শ্রমিক ও স্থানীয়দের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হোক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status